বাউফল প্রতিনিধি :
বাউফলে বেলা সাড়ে১০.৩০টায় সাবে এমপি শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে পৌর শহরে পৃথক মিছিল অনুষ্ঠিত হয় । বেলা ১১ টায় বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ এর নেতৃত্বাধীন নেতাকর্মীরা সৈরাচার শেখ হাসিনার পতন উপলক্ষ্যে গণ মিছিল করেছে।
বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের নেতৃত্বে মিছিলটি হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ১১ঃ৩০ টায় ইসলামী আন্দোলনের(চরমোনাই) বাউফল সরকারী কলেজের সামনে থেকে এ বিজয় মিছিল শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এর পরে দুপুর সারে ১২টায় ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর একটি গণমিছিল সরকারী কলেজ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক।