| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় মিছিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ১৩:২৯:০৪:অপরাহ্ন  |  ১৬৭৯৬০৪ বার পঠিত
লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিজয় মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি 
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির বিজয় মিছিলে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর ঢল নামে। ২০২৪ জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এই বিজয় মিছিল সফল করতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী অংশ নেয়।  

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জেলা, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে একটি বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল পূর্বক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট মো. হাছিবুর রহমান,  জেলা বিএনপির সদস্য এডভোকেট হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন প্রমুখ। 

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অনেক ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি হয়েছে। আমরা সেই শহীদদের প্রাণ ভরে স্মরণ করছি।  বিজয় মিছিলে জেলা, উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপি অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪