| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরাস্তিতে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ০৯:০৫:০১:পূর্বাহ্ন  |  ১৬৪৯০১৯ বার পঠিত
শাহরাস্তিতে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর :
চাঁদপুরের শাহরাস্তিতে মেহের গোদা খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঠাকুর বাজার এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে দুটি ভবন ভেঙে দেয়া হয়। এর ফলে খালের স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার হয়।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, ঠাকুর বাজারের মাঝ দিয়ে প্রবাহিত মেহের গোদা খালের দুই পাড় দখল করে স্থানীয় কিছু ব্যবসায়ী স্থায়ী ভবন নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিলেন। সম্প্রতি পৌর এলাকার বিভিন্ন খালের পানি প্রবাহ নিশ্চিত করতে শুরু হয় উচ্ছেদ অভিযান। তারই ধারাবাহিকতায় ঠাকুর বাজারে আনোয়ার হোসেন লিটনের মালিকানাধীন ‘আমানিয়া হোটেল’ নামে একটি দ্বিতল ভবন ও আমীর হোসেন গাজীর মালিকানাধীন একটি একতলা ভবন অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, ভবন মালিকদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪