| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি অনুষ্ঠানে আ.লীগ নেতার অংশগ্রহণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ১৭:৪৪:২২:অপরাহ্ন  |  ১৬৮৬৫৩৭ বার পঠিত
সরকারি অনুষ্ঠানে আ.লীগ নেতার অংশগ্রহণ
ছবির ক্যাপশন: গোল চিহ্নিত ব্যক্তি আ.লীগ নেতা সরোয়ার হোসেন পুলিশের হাতে গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক ‘শহীদ সৌরভ চত্বরের’ ফলক উন্মোচনের সময় আওয়ামী লীগ নেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে বিতর্কের সৃষ্টি হয়।

এ ঘটনার পর ১ ঘণ্টার মধ্যে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের যৌথ অভিযানে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৬ আগস্ট) দুপুরে পুলিশ সরোয়ারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠান।গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম সরোয়ার হোসেন। তিনি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেনের বিরুদ্ধে করা ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সরোয়ারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

জানা গেছে, শহীদ সৌরভের বাবা সোহরাব আলী ও আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন মামাতো-ফুপাতো ভাই বলে ভাতিজার অনুষ্ঠানে সরোয়ারকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন শহীদ সৌরভের বাবা।

ইউএনও ও ওসির সঙ্গে আওয়ামী লীগ নেতার ফলক উন্মোচনের ফটোসেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে ঝিনাইগাতীর ইউএনও মো. আশরাফুল আলম রাসেল স্পষ্ট করে বলেন, ওই ব্যক্তি সম্পর্কে আমি কিছুই জানতাম না। শহীদ সৌরভের বাবা তাকে নিয়ে এসেছিলেন। আমার অজান্তেই ঘটনাটি ঘটেছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪