চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে নোটিশ জারি করা হয়েছে। রাস্তার ধারের বৃক্ষ গুলো হত্যা বন্ধের দাবিতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমকে গত ১৯ জুন ২০২৫ তারিখে স্মারক লিপি প্রদান করা হয়। উক্ত স্মারক লিপির আলোকে গত ৩ আগস্ট ২০২৫ জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম থেকে সহকারী কমিশনার মোহাম্মদ মাহমুদ হাসান কর্তৃক চট্টগ্রামের সকল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে নোটিশ জারি করেন।
স্মারকলিপিতে উল্লেখ থাকে যে, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতির কারণে মানবজাতি থেকে শুরু করে বন্যপ্রাণী, পাখি, সামুদ্রিক মাছ সকলে আজ চরম অসহায়। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের নাম শীর্ষে। এমন হৃদয় বিদারক করুন পরিস্থিতিতে অর্থলোভি কিছু মানুষ রাস্তার দুই ধারের বৃক্ষ গুলোকে হত্যা করে অর্থ উপার্জন করছে। আমাদের দেশের কিছু মানুষের ধারণা স্থানীয় চেয়ারম্যান থেকে অনুমতি রাস্তার ধারে বৃক্ষের চারা রোপন করে ১৫ থেকে ২০ বছর পরে বৃক্ষগুলো বিক্রি করে অর্থ উপার্জন করা যায়, এটি পরিবেশের জন্য চরম ক্ষতি, একটি অপরাধ জনক ঘৃণিত কাজ, এইটি আইনগতভাবে দন্ডনীয় অপরাধ। বৃক্ষের চারা সকলে রোপণ করতে পারে। বৃক্ষ নিধন করতে বনবিভাগ থেকে অনুমতি, পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর তারপরে স্থানীয় প্রশাসন থেকে অনুমতি নিতে হয়।
উল্লেখ্য যে, রাস্তার ধারের বৃক্ষ গুলো যানবাহনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করে, শব্দ দূষণ থেকে রক্ষা করে, রাস্তার মাটিকে ধরে রাখতে সহায়তা করে, জীবনধারণের জন্য পাখি বাসা তৈরি করে।