| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়ালো পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৫ ইং | ০৫:৪৭:৫৪:পূর্বাহ্ন  |  ১৬৩৯৬৪৫ বার পঠিত
নারী ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়ালো পাকিস্তান
ছবির ক্যাপশন: নারী ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়ালো পাকিস্তান

রিপোর্টার্স২৪ ডেস্ক:

পাকিস্তানি নারী ক্রিকেটারদের ৫০ শতাংশ বেতন বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব মিলিয়ে পিসিবির চুক্তিতে থাকা ২০ জন শীর্ষ ক্রিকেটার এই তালিকায় আছেন।

২০২৫-২৬ মৌসুমের জন্য নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। আগে থাকা এ, বি, সি, ডি ক্যাটাগরির সঙ্গে ইমার্জিং ক্রিকেটারদের রাখা হয়েছে ‘ই’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে সবশেষ নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা দুজন তরুণীকে রাখা হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটারদের বেতন ও পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়েছে। যদিও ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো খবর এখনও পাওয়া যায়নি। নতুন এই চুক্তি কার্যকর হয়েছে গত ১ জুলাই থেকে। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জুন।


রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪