| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে খালে ধসে পড়া সেতু পরিদর্শন করলেন শিল্প উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৫ ইং | ০৬:৩১:০৭:পূর্বাহ্ন  |  ১৬৫৮৯১৫ বার পঠিত
চট্টগ্রামে খালে ধসে পড়া সেতু পরিদর্শন করলেন শিল্প উপদেষ্টা
ছবির ক্যাপশন: চট্টগ্রামে খালে ধসে পড়া সেতু পরিদর্শন করলেন শিল্প উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামি সড়কের স্টার শিপ এলাকায় শীতল ঝর্ণা খালের ওপর ধসে পড়া সেতুটি শুক্রবার ( ৮ জুলাই) সকালে পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।  

এ সময় শিল্প উপদেষ্টা জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের প্রতিনিধিকে পথচারী ও স্থানীয় জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটির নির্মাণের নির্দেশ দেন।

শিল্প মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪