| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ৫১ লাখ ডলার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১৫:৪০:০০:অপরাহ্ন  |  ১৬৪১৪৬২ বার পঠিত
৯ দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ৫১ লাখ ডলার
ছবির ক্যাপশন: ৯ দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ৫১ লাখ ডলার

স্টাফ রিপোর্টার: 

আগস্টের প্রথম ৯ দিনে দেশে প্রবাসীদের থেকে রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড় ৭ কোটি ৫০ লাখ ডলারের মতো। সোমবার (১১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।


আগস্টের প্রথম ৯ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে সাত কোটি ৫০ লাখ ১৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আগের বছরের  আগস্ট মাসে এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় ছিলো ৮ কোটি ২৫ লাখ ৯৭ হাজার ডলার।


এ হিসাবে আগের মাস জুলাইয়ের চেয়ে প্রবাসী আয় কিছুটা কমলেও আগের বছরের আগষ্টের চেয়ে বেশ খানিক কমেছে।


তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্র মালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ২০ হাজার ডলার।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪