| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনী সীমান্ত থেকে সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেছে বিএসএফ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১৫:৪৬:৩৮:অপরাহ্ন  |  ১৬২৬৮৩৫ বার পঠিত
ফেনী সীমান্ত থেকে সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ফেনী প্রতিনিধি: 

জেলার পরশুরামের সীমান্তবর্তী এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ২১৭৪ নং সীমান্ত পিলার সংলগ্ন নম্বর পিলার সংলগ্ন বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।


স্থানীয়রা জানায়, সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়।


স্থানীয় রবিউল হক জানান, নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে। তিনি গ্রাম থেকে তরকারি কিনে বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।


বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪