| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগকে আশ্রয় দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: ড. শফিকুল ইসলাম মাসুদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১৭:১৪:২৪:অপরাহ্ন  |  ১৬৫০৪১০ বার পঠিত
আ.লীগকে আশ্রয় দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: ড. শফিকুল ইসলাম মাসুদ
ছবির ক্যাপশন: আ.লীগকে আশ্রয় দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ সন্ত্রাসী গণহত্যাকারী আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ভারত রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ তারা যে আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে এটি আন্তর্জাতিক আইনে কাভার করে কিনা? সে উত্তর তাদেরকে দিতে হবে।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১টায় পটুয়াখালী শহরের মল্লিকা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে হয়তো বাংলাদেশে তাদের অফিস খুলতে পারবে না, তাই তারা তাদের আসল দেশে অফিস খুলেছে। তাদেরকে ধন্যবাদ জানাই কারণ তারা পার্শ্ববর্তী দেশে একটি অফিস খুলে প্রমাণ করেছে, হয়তো ভবিষ্যতে বাংলাদেশে তাদের অফিস খোলার কোনো পরিকল্পনা নেই।

নির্বাচন প্রসঙ্গে ড. মাসুদ বলেন, ‘আমরা নবজাতকের মতো সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। আর সেই নবজাতকের মতো সুন্দর বাংলাদেশের জন্য দরকার একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, এবার নির্বাচনে ঈদের আনন্দ হবে, আমরা সেই ঈদের আনন্দের জন্য অপেক্ষা করছি।’

এ ছাড়া তিনি বলেন, ‘আন্দোলনের সময় ছোট ছোট দলের একে অপরের ব্যানার ব্যবহার করা হলেও এখন সংসদে সুযোগ না দেওয়া অবিচার ও বৈষম্য। জাতীয় সরকারের মূল রূপরেখা হওয়া উচিত পিআর পদ্ধতি, যেখানে বড়, মাঝারি ও ছোট সব রাজনৈতিক দল জনগণের ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব করবে। এতে জোর করে ক্ষমতায় ঢোকার সুযোগ থাকবে না এবং ভোটাররা সরাসরি সিদ্ধান্ত নিতে পারবে।’

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও বিচার ব্যবস্থায় সংস্কার ছাড়া আরেকটি নির্বাচন হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্ব দিতে হবে। বর্তমানে তোষামোদকারী কর্মকর্তাদের প্রাধান্য দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হচ্ছে। তারা ভাল নির্বাচন চান না কিংবা করতে পারবেন না।

এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, 'ল' রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গির কবির সরকার এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪