| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিজিএফের চাল আত্মসাৎ: সাবেক চেয়ারম্যান কারাগারে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১৭:৪৭:০৬:অপরাহ্ন  |  ১৬৫১৩০৮ বার পঠিত
ভিজিএফের চাল আত্মসাৎ:  সাবেক চেয়ারম্যান কারাগারে
ছবির ক্যাপশন: ভিজিএফের চাল আত্মসাৎ: সাবেক চেয়ারম্যান কারাগারে

খাগড়াছড়ি প্রতিনিধি :  দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল আত্মসাতের মামলায় খাগড়াছড়ির পানছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ডিসেম্বরে এক হাজার ভিজিএফ কার্ডধারীর জন্য ১৫ কেজি করে মোট ১৫ হাজার কেজি চাল বরাদ্দ হয়। কিন্তু তৎকালীন চেয়ারম্যান খোরশেদ আলম ১৮৮ জনকে ১০ কেজি করে চাল দেন। এতে ২ হাজার ৮২০ কেজি চাল বিতরণের পরও ১২ হাজার ১৮০ কেজি চাল অবশিষ্ট থাকার কথা থাকলেও মজুদে পাওয়া যায় ৬ হাজার ৯০৪ কেজি। বাকি ৫ হাজার ২৭৬ কেজি চাল আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ঘটনার পর ইউপি সচিব মুজিবুর রহমান ভুঁইয়া বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে দুদক চট্টগ্রামের তৎকালীন উপসহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) রিয়াজ উদ্দিন আদালতে খোরশেদ আলমকে আসামি করে অভিযোগপত্র দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, জামিনে থাকা আসামি নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি। সোমবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪