| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মামলায় ফাঁসানোর অভিযোগ, নালিশি মামলার পর দুই ডিবি কর্মকর্তাকে বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ২১:১৬:৩৯:অপরাহ্ন  |  ১৬৪৯৭৩০ বার পঠিত
মামলায় ফাঁসানোর অভিযোগ, নালিশি মামলার পর দুই ডিবি কর্মকর্তাকে বরখাস্ত
ছবির ক্যাপশন: মামলায় ফাঁসানোর অভিযোগ, নালিশি মামলার পর দুই ডিবি কর্মকর্তাকে বরখাস্ত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি নালিশি মামলার বিবাদী গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- মহানগর ডিবি বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আজাদ।

মঙ্গলবার (১২ আগস্ট) তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানান ডিবি বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) আবু বক্কর সিদ্দিক। 

তিনি বলেন, যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এর আগে, সোমবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে দুই ডিবি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন নগরের ডবলমুরিং এলাকার বাসিন্দা সাবিনা আক্তারের করা। আদালত এটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগে উল্লেখ করা হয়, ২২ জুলাই তার ভাই জাকির হোসেনকে আটক করে দুই পুলিশ সদস্য৷ পরবর্তীতে তাকে নগরের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদী দেখা করতে গেলে পুলিশ দুই লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা ৪০০ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে ভুক্তভোগীকে মাদক মামলা দেন। 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪