| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালুকায় পিতৃহারা দুই মেয়ের ভিটা বাঁচানোর যুদ্ধ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৫ ইং | ১২:৫৯:৪৩:অপরাহ্ন  |  ১৬৪৯৩৭৯ বার পঠিত
ভালুকায় পিতৃহারা দুই মেয়ের ভিটা বাঁচানোর যুদ্ধ

ভালুকা প্রতিনিধি : 
ময়মনসিংহের ভালুকায় পিতৃহারা দুই মেয়ের বাসস্থানটুকু কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে আপন চাচারা। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিড়বাড়ি ইউনিয়নের ড্রাইবাড় পাড়া এলাকায়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় ও ময়মনসিংহ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায় ড্রাইভার পাড়া এলাকার আ. সালামরা প্রত্যেক ভাই পৈতৃক সূত্রে ২৪ শতক জমির মালিক হন। সালামের মৃত্যুর পর তার ভাইয়েরা সালামের দুই মেয়েকে পিতার রেখে যাওয়া সম্পত্তি দিতে রাজি ছিলেন। সালামের পূত্র সন্তান না থাকায় তার দুই কন্যা স্মৃতি এবং ভাবনা পিতার রেখে যাওয়া ২৪ শতক জমির দাবিদার হলেও তাদের আপন চাচা বাহাউদ্দিন ধনু গং উল্লেখিত সম্পত্তির অধিকাংশ জোরপূর্বক দখল করে নেয়। 

পরবর্তীতে তাদের ৮ শতক জমি দিতে রাজি হলেও মাত্র ৩ শতক জমি তাদের দেওয়া হয়। স্মৃতি এবং ভাবনা বিচার প্রার্থী হলে স্থানীয় বিচারকরা শালিশ করে স্মৃতি ও ভাবনাকে ৮ শতক জমি মেপে সীমানা  নির্ধারক খুঁটি গেড়ে দেয়। তবে কিছু দিন পরেই বাহাউদ্দীন ধনু গং’ রা সীমানা খুঁটি তুলে জোরপূর্বক দখল করে নেয়। তারপর থেকে নিজেদের জমি ফিরে পেতে লড়াই করে যাচ্ছে পিতৃহারা দুই কন্যা। 

স্মৃতির দাবি তাদের চাচা ধনু জাল দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করছে। অপরদিকে ধনু'র দাবি সে স্মৃতি ও ভাবনাকে জমির মূল্য বাবদ টাকা দিয়েছে। কিন্তু তিনি টাকা দিবার কোন প্রমান দেখাতে পারেননি।  এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪