| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দ ১ হাজার ৩২২ কোটি টাকার মাদক ধ্বংস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৫ ইং | ১৩:২৫:৫২:অপরাহ্ন  |  ১৬৫৩৯৩৮ বার পঠিত
কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দ ১ হাজার ৩২২ কোটি টাকার মাদক ধ্বংস

সিনিয়র রিপোর্টার : 
কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নের অভিযানে  জব্দকৃত রেকর্ড প্রায় ১ হাজার ৩২২ কোটি টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । 

বিজিবি জানায়, আজ বুধবার (১৩ আগস্ট) সকালে বিজিবির রামু সেক্টরের ব্যবস্থাপনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ ইয়াবা, ১৪০ কেজি কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫.৯৯৮ কেজি হেরোইন, ৪ দশমিক ৪০৫ কেজি কোকেন, ৫২.৮০০ কেজি গাঁজা, ৪ কেজি আফিম, ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ বোতল হুইস্কি, ১ হাজার ৭৯৯.৩ লিটার বাংলা মদ, ১৬৯ বোতল ফেন্সিডিল, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট এবং ৮০০ পিস ট্যাবলেট (টার্গেট) ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন এবং কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।

বিজিবির রিজিয়ন কমান্ডার বলেন, মাদক বাংলাদেশের সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নীরব ঘাতক। মাদক নামক এই ঘাতক নির্মূলে বিজিবির কক্সবাজার রিজিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তে বিশেষ করে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, গাঁজা ও অন্যান্য মাদক চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভ‚মিকা পালন করছে। 

তিনি আরও বলেন, সা¤প্রতিককালে  স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার পরিদর্শনে এসে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নসমূহ মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করেছে। বিজিবি মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনা ও কার্যকরী সিদ্ধান্ত এসব কার্যক্রমকে আরও বেগবান করেছে। 

তিনি বলেন, বিজিবি’র কক্সবাজার রিজিয়ন, দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বিজিবি সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন রিজিয়ন কমান্ডার।

অনুষ্ঠানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, কক্সবাজারের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়ন  সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৬৯৩ জন আসামিসহ সর্বমোট ২,২১৬ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করে। এরমধ্যে ৮৯৫ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার মাদকসহ আটককৃত ২,৬৯৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং ১ হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকার মাদকদ্রব্য আজ ধ্বংস করা হলো।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪