| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদ্রাসার শ্রেণিকক্ষের অশালীন ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৫ ইং | ১৫:৫১:২৫:অপরাহ্ন  |  ১৬২৩৪৩০ বার পঠিত
মাদ্রাসার শ্রেণিকক্ষের অশালীন ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার
ছবির ক্যাপশন: মাদ্রাসার শ্রেণিকক্ষের অশালীন ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি: জেলার শাহরাস্তি উপজেলায় নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ৪ শিক্ষার্থীকে অনৈতিক ও অসদাচরণের অভিযোগে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি আলিম দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে একটি কনডমের প্যাকেট প্রদর্শন করে এক ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করে। ওই দৃশ্য কেউ মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা এটিকে নৈতিক স্খলন ও শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক বলে মনে করেন।

এ ঘটনার পর মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের অনুমতি নিয়ে ১১ আগস্ট সকাল ১১টার দিকে নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি এবং অভিভাবকদের উপস্থিতিতে জরুরি সভা  হয়। সভায় এ ঘটনায় জড়িত চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন-আমির হামজা, মাহমুদ হাসান, আল আমিন এবং ওই শ্রেণির এক ছাত্রী।

মাদ্রাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন মোল্লা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা ও সুনাম রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি জানান, ‘পরিস্থিতি বিবেচনায় ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে জরুরি সভায় অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি। ইতোমধ্যে অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। প্রয়োজনে এ বিষয়ে অধিকতর তদন্ত করা হবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪