| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৫ ইং | ০৯:৫৯:৫৫:পূর্বাহ্ন  |  ১৬৬৬৬২০ বার পঠিত
রাজধানীতে ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি
ছবির ক্যাপশন: রাজধানীতে ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি

রিপোর্টার্স২৪ ডেস্ক:

ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো। ডিএমপি নগরবাসীদের এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।


রিপোর্টার্স২৪ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪