| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপাচার্যকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জবি সাদা দলের প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ২২:৪০:৪৭:অপরাহ্ন  |  ১১৭১৯৩১ বার পঠিত
উপাচার্যকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জবি সাদা দলের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

বুধবার রাতে সাদা দলের সভাপতি অধ্যাপক মো. আজম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, উপাচার্যকে নিয়ে অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য ভাষায় মন্তব্য তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠিত হওয়া একটি ইতিবাচক অগ্রগতি। তবে সাম্প্রতিক সময়ে ছাত্র সংসদের কিছু কার্যক্রম শিক্ষার সুষ্ঠু পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও অভিযোগ করা হয়।

সাদা দল মনে করে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারক হিসেবে উপাচার্যের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া সম্ভব। এ অবস্থায় সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য ছাত্র সংসদের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ব্যাহত করতে পারে এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই দায়িত্বশীল আচরণ ও ইতিবাচক ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪