| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালুকায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারপিটের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ০৬:০৬:৩৫:পূর্বাহ্ন  |  ১৬১৭৮১৬ বার পঠিত
ভালুকায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারপিটের অভিযোগ
ছবির ক্যাপশন: ভালুকায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারপিটের অভিযোগ

ভালুকা প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় কাঠ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা আবুল কাশেমের বিরুদ্ধে। জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকার মোঃ রফিকের আকাশমনি গাছের বাগান থেকে স্থানীয় কাঠ ব্যবসায়ী খোরশেদ ঢালী ১ লক্ষ টাকার কাঠের গাছ ক্রয় করেন। ১৪ আগস্ট মঙ্গলবার সকালে খোরশেদ ঢালী তার ক্রয় কৃত গাছ কাটতে গেলে ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কাশেম গাছ কাটতে বাধা দেন এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী খোরশেদ ঢালী টাকা দিতে অস্বীকৃতি জানালে আবুল কাশেম গংরা দেশীয় অস্ত্র নিয়ে খোরশেদ ঢালীর উপর অতর্কিত হামলা চালায় ও মারপিট করে। পরে তার ডাক চিৎকারে ভাগিনা সুমন ফিরাইতে আসলে বিবাদীরা তাকেও মারপিট করে এবং এক পর্যায় সুমনের পকেটে থাকা ৯৬ হাজার টাকা ছিনাইয়া নেয়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে বিবাদীরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়দের দাবি আবুল কাশেম যুবদলের ক্ষমতা দেখিয়ে এমন কোন অপকর্ম নাই যা সে করেনি। মাটির গাড়ি আটকে চাঁদা দাবি, অন্যের জমি দখল, টাকার বিনিময়ে একতরফা শালিস সহ নানা অপকর্মে জরিত এই আবুল কাশেম। কাশেম কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন মহল। এ ঘটনায় খোরশেদ ঢালী বাদী হয়ে, আবুল কাশেম, খোরশেদ খান, জিল্লুর রহমান ও লিজা আক্তারকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪