| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুতিয়া নদীতে সেতু চায় গফরগাঁওবাসী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১৪:৫০:৪২:অপরাহ্ন  |  ১৬৪৮৮৪৯ বার পঠিত
সুতিয়া নদীতে সেতু চায় গফরগাঁওবাসী
ছবির ক্যাপশন: সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলার মধ্যবর্তী সুতিয়া নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।  

শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার সুতিয়া নদীর খেয়া ঘাট প্রঙ্গনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন,  ভালুকার বিরুনিয়া বাজার ও গফরগাঁও উপজেলার পাগলা থানার মধ্যবর্তী সুতিয়া নদীর উপর একটি সেতু নির্মাণের দাবী দীর্ঘদিনের। নদীর উপর কোনো পাঁকা সেতু না থাকায় ২ থানার অন্তত ১৫টি গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগে চলাচল করতে হচ্ছে। পরে বিরুনিয়া থেকে মুখী শাহ মিসকিন নতুন বাজার সংযোগ সেতু নির্মাণের জোর দাবি জানিয়ে মানববন্ধনের সমাপ্তি করা হয়।

এতে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪