ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ডাকাতিয়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন-৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আলহাজ্ব আমজাদ হোসেন বিএ’র সভাপতিত্বে এবং ভালুকা স্পোর্টস একাডেমির সদস্য মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় খেলার উদ্ধোধন করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন প্রমুখ।
খেলায় আমিনুল একাদশ ট্রাইবেকারে মনির তোহা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রিপোর্টার্স২৪/ধ্রুব