| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধুর স্বাদে বিভোর জামায়াত, তাই নির্বাচন অনিচ্ছুক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১৮:২৯:২০:অপরাহ্ন  |  ১৬২২৬৭৭ বার পঠিত
মধুর স্বাদে বিভোর জামায়াত, তাই নির্বাচন অনিচ্ছুক
ছবির ক্যাপশন: ফটিকছড়িতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন সরওয়ার আলমগীর। ছবি-সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ‘জামায়াত এখন মধু খাচ্ছে, আর সেই মধু থেকে বের হতে চাইছে না। নির্বাচন হয়ে গেলে তাদের হাতে মধু থাকবে না। এ কারণেই তারা নির্বাচন চায় না। পিআর পদ্ধতির কথা বলে শুধু নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।’

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, আবুল খায়ের, নাজিম উদ্দিন বাচ্চু, আবুল হোসেন আবু, মুক্তিযোদ্ধা বজল আহমদ, ইউসুফ চৌধুরী, নাছির উদ্দিন বিপ্লব, মো. মুজিব, সিদ্দিকুর রহমান কালা, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, আলাউদ্দিন তানভীর, রফিকুল ইসলাম, দেলোয়ার, রেজাউর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪