| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ২০:৪৬:২৫:অপরাহ্ন  |  ১৬১৬৯৯৮ বার পঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট
ছবির ক্যাপশন: চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট। ছবি-সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার মেঘনা ব্যাংকসংলগ্ন শিবলী মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানিয়েছেন, আগুনে মার্কেটের অন্তত ৩টি দোকান পুড়ে গেছে। এই দোকানগুলোতে জাহাজের নিরাপত্তা সরঞ্জাম, শিল্পীদের আঁকা ছবি ও ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি করা হতো।

এদিকে, আগুন নেভানোর সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় মহাসড়কে গাড়িতে থাকা যাত্রী ও শ্রমিকেরা ভোগান্তিতে পড়েন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪