| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদর্শ কল্যাণ পরিষদের অনুষ্ঠান ঘিরে জুলাই যোদ্ধার সাথে বিতর্ক!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ০০:৫৯:৪০:পূর্বাহ্ন  |  ২৬৯৫১৭০ বার পঠিত
আদর্শ কল্যাণ পরিষদের অনুষ্ঠান ঘিরে জুলাই যোদ্ধার সাথে বিতর্ক!
ছবির ক্যাপশন: ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ উপজেলা শাখার আয়োজনে (শুক্রবার ১৫ আগস্ট) বিকেল ৪টা সময়ে শাকুয়াই বাজারে একটি অরাজনৈতিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৪শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

তবে অনুষ্ঠানটিকে ঘিরে শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে ৭নং শাকুয়াই ইউনিয়নের ছেলে জুলাই আহত সরকারি গেজেটভুক্ত 'জুলাই যোদ্ধা' থাকা সত্ত্বেও তাকে তালিকায় অসংগতি এবং নাম অন্তর্ভুক্ত না করায় আয়োজনে অংশ নেওয়া অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সরেজমিনে জানা যায়, শাকুয়াই ইউনিয়নের বালিজুরী গ্রামের বাসিন্দা এবং গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা মোঃ শফিকুল ইসলাম (দুখু), যিনি জুলাইয়ের আহত ও সাহসী সাংবাদিকতার জন্য রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন, তার নাম আয়োজনে উল্লেখ না করায় তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রতিবাদ করেন। 

তিনি আরো বলেন,"আমার ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থান আয়োজিত একটি অনুষ্ঠানে আমার নাম না থাকা শুধু ব্যক্তিগত অসম্মান নয়, এটি ইতিহাস বিকৃতিরও স্পষ্ট প্রমাণ।

এই ঘটনার পর স্থানীয় সামাজিক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তথাকথিত বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ নিয়ে প্রশ্ন তুলেছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ধরনের অব্যবস্থাপনা ও অসংবেদনশীলতা কতটা গ্রহণযোগ্য।

অনুষ্ঠান চলাকালে তথাকথিত আদর্শ কল্যাণ পরিষদের সভাপতির সঙ্গে এলাকার জুলাই যোদ্ধা ও সাংবাদিকের সাথে উত্তপ্ত বাকবিতণ্ডাও হয় বলে জানা যায়। তবে এ বিষয়ে বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪