| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালিতে বাপেক্স এর পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ০৭:৫৬:১৯:পূর্বাহ্ন  |  ১৬৫০৫৬৪ বার পঠিত
নোয়াখালিতে বাপেক্স এর পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সভা

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১ টার সময় নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এলাকার রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকদের নিয়ে এই  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


চর জুবলী ইউনিয়নের চেয়ারম্যান মো: ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে ও IIfc এর সহকারী পরিবেশ বিশেষজ্ঞ মো: রেদওয়ানুল ইসলাম ও বাপ্পী রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্স এর উপব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সালাম।এসময় উপস্থিত ছিলেন  চর জুবলী ইউনিয়নের মেম্বার ও স্থানীয় জনসাধারণ,কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্প এলাকার স্থানীয় জনসাধারণ। 

সভায় বক্তারা বলেন, প্রস্তাবিত প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নে প্রতিবেদন প্রস্তুতির জন্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুসরণ করা হয়েছে। প্রকল্পের কারণে কোন উল্লেখযোগ্য নেতিবাচক পরিবেশগত প্রভাব পাওয়া যায়নি। সাধারণ স্বল্পমেয়াদী নির্মাণে উল্লেখযোগ্য কোন প্রভাব পড়বেনা। উপস্থিত জনসাধারণ ও জনপ্রতিনিধিবৃন্দ তাদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং প্রকল্পটি দ্রুততম সময়ে সম্পন্ন করতে সামগ্রিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।


মত বিনিময় সভায় বক্তারা আরও বলেন, গ্যাস উত্তোলন যেমন আমাদের প্রয়োজন তেমনি পরিবেশ রক্ষা করাও আমাদের প্রয়োজন। পরিবেশের দিকে সর্বোচ্চ দৃষ্টিপাত রেখে আমরা সামনের দিকে এগোতে হবে। কোন অবস্থাতেই গ্যাস উত্তোলনের নামে পরিবেশ নষ্ট করা যাবে না। 


বক্তারা আরো বলেন, সর্বপ্রথম সুবর্ণচর উপজেলায় গ্যাস সংযোগ দিতে হবে, সুবর্ণচর স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।


রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪