| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্ত-মিরাজদের সঙ্গে বৈঠকে বসছেন বুলবুল, থাকবেন পরিচালকরাও

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ০৬:২০:০৫:পূর্বাহ্ন  |  ১৬৪১৪০৫ বার পঠিত
শান্ত-মিরাজদের সঙ্গে বৈঠকে বসছেন বুলবুল, থাকবেন পরিচালকরাও
ছবির ক্যাপশন: ছবি : রিপোর্টার্স২৪

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : 

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গেল ৬ আগস্ট শুরু হয়েছিল বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প। যা এরই মধ্যে শেষ হয়েছে। মাঝে একদিনের বিরতি দিয়ে শুক্রবার দুপুর থেকে ফের মাঠে নামেন টাইগার ক্রিকেটাররা। গেল কয়েক দিন ঢাকায় স্কিল অনুশীলন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

আজ সোমবারও অনুশীলন করার কথা থাকলেও সেটি ইতোমধ্যে বাতিল করা হয়েছে। আজই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর আগামীকাল (মঙ্গলবার) সকাল দশটায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বোর্ড সভাপতির। 

বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানা যাচ্ছে, ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিসিবি সভাপতি। প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ড পরিচালকরাও। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। বৈঠক শেষে সন্ধ্যার ফ্লাইটেই সিলেটের বিমান ধরবেন ক্রিকেটাররা।

আগামী ২০ আগস্ট থেকে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপ সাসনে রেখে লাক্কাতুরায় আবার অনুশীলন শুরু হবে টাইগারদের। এর আগে গেল শুক্রবার দুপুর ২টা থেকে শুরু হয় লিটন কুমার দাসদের মূল অনুশীলন। সেদিন প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করেন ক্রিকেটাররা।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪