| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করলেন পুতিন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ১২:৫৯:৫০:অপরাহ্ন  |  ১৬১৩৪০২ বার পঠিত
ট্রাম্পের বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করলেন পুতিন

আশিস গুপ্ত, নতুন দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। পুতিন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আলাস্কায় হওয়া বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। এই বিষয়ে একটি এক্স বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, "আমার বন্ধু, প্রেসিডেন্ট পুতিনকে তাঁর ফোন কলের জন্য এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য ধন্যবাদ জানাই।" 

তিনি আরও বলেন যে, ভারত বরাবরই ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং এই বিষয়ে সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে। "আমি আশা করছি, আগামী দিনগুলোতে আমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ অব্যাহত থাকবে," যোগ করেন তিনি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১৫ই আগস্ট আলাস্কায় মিলিত হন। এই বৈঠকে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪