| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইয়ে উন্নয়ন প্রকল্পে এক টাকাও খরচ করা হয়নি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ১৯:৪৬:৩৬:অপরাহ্ন  |  ১৬২৪১৮২ বার পঠিত
জুলাইয়ে উন্নয়ন প্রকল্পে এক টাকাও খরচ করা হয়নি

রিপোর্টার্স২৪ ডেস্ক : চলতি অর্থবছরের শুরুতেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধাক্কা লেগেছে। সদ্য সমাপ্ত জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ এক টাকাও খরচ করতে পারেনি তাদের উন্নয়ন প্রকল্পে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

একটি সরকারের অন্যতম প্রধান কাজ হচ্ছে এডিপি বাস্তবায়ন। অর্থাৎ এক অর্থবছরে সরকার কোন কাজের জন্য কত টাকা বাজেট করেছে, এবং সেই টাকা কোন কোন খাতে ব্যয় হবে সেটার বাস্তবায়ন করা। 

এটি একটি নির্দিষ্ট অর্থবছরের জন্য সরকারের উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত রূপরেখা, যেখানে বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ এবং লক্ষ্যমাত্রা উল্লেখ করা থাকে। বছর শেষে সেই কাজ কতটুকু বাস্তবায়ন হয়েছে তার ওপর নির্ভর করে সরকারের সফলতা। এ ক্ষেত্রে বিগত ১ বছরে সরকারের সফলতা প্রায় শূন্য। গত জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার ছিলো মাত্র দশমিক ৬৯ শতাংশ, যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি অর্থবছরের জুলাইয়ে সব মিলিয়ে ১ হাজার ৬৪৪ কোটি টাকা খরচ হয়েছে, যা আগের বছরের চেয়েও ১ হাজার ৩০০ কোটি টাকার মতো কম।

চলতি অর্থবছরে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। ১ হাজার ১৯৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

জুলাইয়ে প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২ মন্ত্রণালয় ও বিভাগ

জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ। মাসজুড়ে কোনো টাকাই খরচ করতে পারেননি প্রকল্প কর্মকর্তারা। চলতি অর্থবছরে এসব মন্ত্রণালয় ও বিভাগের ১৩০টি প্রকল্পে প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ আছে।  সোমবার (১৮ আগষ্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাইয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এই তথ্য উঠে এসেছে।

১২টি মন্ত্রণালয় ও বিভাগ হলো—পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন ও সংসদবিষয়ক সচিবালয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৪টি প্রকল্পে ৪ হাজার ৮০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সেখানে কোনো টাকা খরচ হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পে ১ হাজার ২০০ টাকা কোটি টাকা বরাদ্দ রাখা আছে। কিন্তু ফলাফল শূন্য।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, জুলাইয়ে ১ শতাংশের কম বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। গতবারের অজুহাতও এবার দেওয়া যাবে না।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪