| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ০৫:৪৩:০০:পূর্বাহ্ন  |  ১৬৪০০১৯ বার পঠিত
চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু
ছবির ক্যাপশন: চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে ট্রাক চাপায় বাপ্পি (২৭) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু  হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের কালিভাংতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাপ্পির বাড়ি সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে। 

স্থানীয় বাসিন্দা অমল বারৈ জানান, শহরের বাবুরহাট থেকে মতলবের দিকে খালি সিএনজি নিয়ে যাচ্ছিল সিএনজি চালক বাপ্পী। এসময় রালদিয়া নামক স্থানে গেলে রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রীর সাথে ধাক্কা লেগে অটোরিকশা সড়কে উল্টে যায়। এতে সিএনজি চালক সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এদিকে দুর্ঘটনার সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ব্রিজের সংযোগ সড়কের সংস্কার কাজে ব্যবহৃত ইট সড়কে উপর রাখায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। তাই মর্মান্তিক দুর্ঘটনাটিকে ঠিকাদারের গাফলতিকে দায়ী করছেন সবাই। 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ অটোরিকশা চালকের মরদহ থানায় নিয়ে এসেছে। তদন্ত পূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪