| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে কাভার্ডভ্যানের নিচে পড়ে নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ০৮:২৩:১৩:পূর্বাহ্ন  |  ১৬০৫৭৪৩ বার পঠিত
চট্টগ্রামে কাভার্ডভ্যানের নিচে পড়ে নারীর মৃত্যু
ছবির ক্যাপশন: চট্টগ্রামে কাভার্ডভ্যানের নিচে পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক পার হওয়ার সময় কার্ভাডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীকে চাপা দেওয়ার পর কাভার্ডভ্যানটি ছিটকে পড়ে সড়কের পাশের জমিতে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে আটটায় উপজেলার বড় দারোগারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন বেগম চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পালিসাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী। 

স্থানীয় লোকজন ও কুমিরা হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে পারিবারিক কাজে বের হয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান শাহীন বেগমকে চাপা দিলে সড়কে থেঁতলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটিও সড়কের বাইরে কৃষি জমিতে ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শাহীন বেগমের লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

‎কুমিরা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বড় দারোগাহাট বাজারের উত্তর পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি আমরা। গাড়িটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪