বাউফল প্রতিনিধি : বাউফলের কালাইয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড কর্ফুরকাঠি গ্রামে আপন ভাইকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) কর্ফুরকাঠি গ্রামের মোঃ সিদ্দিক মাতবর এর ছেলে আইসক্রিম বিক্রেতা মোঃ নজরুল মাতব্বরকে তার আপন দুই ভাই ভাই মোঃ আবু তাহের ও মোফাজ্জল মাতব্বর গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করে।
নির্যাতিত নজরুল বলেন, দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে জমিজমা নিয়ে সালিস মিমাংসা চলে আসছিল। গত কয়েকদিন আগে সালিশারা নজরুলকে ধান রোপন করতে বললে নজরুল জমিতে বীজ রোপন যান, এ সময় অপর দুই ভাই এসে তাকে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে।
স্থানীয় জনগন পুলিশের খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আখতারুজ জামান বলেন, অভিযোগ পেয়েছি ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন