| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ১৩:১৬:৫৫:অপরাহ্ন  |  ১৬০৪০৬৫ বার পঠিত
বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবির ক্যাপশন: বিএনপি নেতা আসলাম চৌধুরী । ছবি সংগৃহিত

চট্টগ্রাম প্রতিনিধি: ২৬০ কোটি টাকার ঋণখেলাপির দায়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।

সোমবার (১৮ আগস্ট) বিচারক মো. হেলাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।

আদালত সূত্রে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে নেয়া ঋণ পরিশোধ না করায় মামলাটি করা হয়। ঋণের বিপরীতে ব্যাংকে যে বন্ধকি সম্পদ রয়েছে, এগুলো নিলামে তুললেও কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ব্যাংকের আবেদনের পর আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, মামলার নথি অনুযায়ী নগরীর পাহাড়তলী শাখা থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ নিয়মমাফিক পরিশোধ না করায় স্ট্যান্ডার্ড ব্যাংক মামলাটি দায়ের করে। ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদ নিলামে তুললেও কোনো ক্রেতা আগ্রহ না দেখানোয় ব্যাংক আদালতের দ্বারস্থ হয়। মুক্তির এক বছর পার না হতেই আবারও বড় অঙ্কের ঋণখেলাপির মামলায় তার নাম উঠে এলো।

আসলাম চৌধুরী প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে। ওই বছরের ১৫ মে রাজধানীর খিলক্ষেত থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে তোলা হয়। এরপর সরকারের পতনের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত বছর ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আসলাম চৌধুরী।


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪