জামালপুর প্রতিনিধি: জামালপুর ইসলামপুর উপজেলার ৪টি ইউনিয়নকে বাল্য বিবাহ মূক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপরে উপজেলা কেন্দ্রীয় অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান উপজেলার সদর ইউনিয়ন, চিনাডুলী, বেলগাছা এবং কুলকান্দি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ দেশ-জাতির জন্য ক্ষতিকর। এটি একটি সামাজিক ব্যাধি এবং আমাদের শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে । সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে এবং এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
এসময় তিনি সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। পরে ইউনিয়নের ছাত্রছাত্রীদের মাঝে ২৭ হাজার খাতা বিতরণ করা হয়।
বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের ইসলামপুর এরিয়া প্রোগ্রামের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল ইগ্নেসিয়াস গমেজ। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা খাতুন, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এরিয়া কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতা, শিশু ফোরাম সদস্য, শিক্ষক, অভিভাবক, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি,ল এবং পারি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন