| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুর বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে তিন ঘণ্টার হরতাল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০৯:৪২:২৬:পূর্বাহ্ন  |  ১৬২০৬৬৩ বার পঠিত
জামালপুর বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে তিন ঘণ্টার হরতাল

জামালপুর প্রতিনিধি : দীর্ঘ নয় বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন। এই সম্মেলন  বন্ধের দাবিতে গত কয়েকদিন যাবত বিক্ষোভ মিছিল ও  বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলের একাংশ। 

এই ধারাবাহিকতায় বুধবার (২০ আগস্ট) অর্ধদিবস হরতালের ডাক দেয়। বুধবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তারা হরতালও পালন করে। এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদের নেতৃত্বে বিএনপির একাংশের নেতা-কর্মীরা অর্ধদিবস হরতালের সমর্থনে সকাল ৬টা থেকে মিছিল ও সড়ক অবরোধ করেন। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে তিন ঘণ্টা পর তারা হরতাল কর্মসূচি স্থগিত করে। 

তবে তারা শহরের সকল বাজার এলাকার প্রধান সড়কে অবস্থান নিলেও অন্যান্য সড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো। পরে যৌথ বাহিনীর সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে সকল বাজার এলাকায় হরতালের সমর্থক ও পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। এতে হরতালের সমর্থক ও পিকেটাররা সড়ক ছেড়ে  চলে যায়। ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এদিকে মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে  পৌর শহরের স্টেশন রোড এলাকা নিজ বাড়ি থেকে বিএনপি নেতা শুভ পাঠান এবং শহরের চামড়াগুদাম এলাকার নিজ বাড়ি থেকে শেখ ফরিদ মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার বিএনপি নেতা শুভ পাঠান জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও শেখ ফরিদ মামুন শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক বলে জানা গেছে। 

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ অনুসারী নেতা-কর্মীরা জানান, আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির সম্মেলন বন্ধ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করার দাবিতে হরতাল পালন করেছে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতা-কর্মীরা।


জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব বলেন, ‘জামালপুরবাসী হরতাল প্রত্যাখান করেছেন। কিছু বহিষ্কৃত নেতা অনিয়মতান্ত্রিক ও অসাংগঠনিক দাবি নিয়ে হরতাল ডেকে ছিলো। এই হরতাল  প্রত্যাখান করে বিএনপির নেতাকর্মী ও জামালপুরবাসী।


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, 'শহরের যান চলাচল স্বাভাবিক আছে। আমাদের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪