| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ১৩:৪৪:৫৩:অপরাহ্ন  |  ১৬০২৯৫১ বার পঠিত
বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রায়ত মহাসচিব, সাবেক এলজিআরডি মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) জেলার সরিষাবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে শোকর‍্যালী বের করা হয় ।

শোকর‍্যালী শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে প্রয়াত এই নেতার কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।  

নিজ পৈত্রিক নিবাস উপজেলার তালুকদারবাড়ি হাফেজিয়া মাদরাসা মাঠে সংক্ষিপ্ত স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দলীয় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতার কবরে শ্রদ্ধা জানায়। বিভিন্ন স্থানে আয়োজন করা হয় কাঙালিভোজের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪