নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গুলি করে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে হত্যার মামলার আসামি নজরুল ইসলাম ওরফে মানিককে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খাল বেপারিবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌয়জুল ইসলাম বলেন, নজরুল ইসলাম জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে হত্যার অভিযোগে করা মামলার পলাতক আসামি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
রিপোর্টার্স/এমআল