| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাটিংয়ে ব্যর্থতার পর সাকিবের ১ উইকেট, জিতে শীর্ষে অ্যান্টিগা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ০৬:০২:৪৬:পূর্বাহ্ন  |  ১৬০৬১৪৬ বার পঠিত
ব্যাটিংয়ে ব্যর্থতার পর সাকিবের ১ উইকেট, জিতে শীর্ষে অ্যান্টিগা
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত/সাকিব আল হাসান

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ব্যাট হাতে সাকিব আল হাসান এখনো নিজের সেরাটা দিতে পারছেন না। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) তার পারফরম্যান্স উদ্বেগজনক কারণ তিনটি ম্যাচেই ব্যাট হাতে দেখেছেন ব্যর্থতার মুখ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে সাকিব করেছেন ১৩ বলে ৭ রান এবং বল হাতে এক ওভারে ২ রানে তুলে নেন ১ উইকেট। তবে তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স ৮ রানের জয় পেয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অ্যান্টিগা ৬ উইকেটে ১৬৭ রান তোলে। ত্রিনবাগো লক্ষ্যের পেছনে পড়ে থাকলেও শেষ ওভারে ১৪ রানের সমীকরণ মেলাতে পারেননি কাইরন পোলার্ড। যদিও তার চেষ্টায় ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহে নিয়ে আসে নাইট রাইডার্স।

টস হেরে অ্যান্টিগার শুরুটা ভালো ছিল না। ওপেনার রাহকিম কর্নওয়াল (৯) দ্রুত আউট হন এরপর একে একে আউট হন অ্যান্ড্রু জুয়েল (২২), করিমা গোর (১০), বেভন জ্যাকবস (৮) এবং সাকিব (৭)। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অ্যান্টিগা। কিন্তু এরপর অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেন গড়েন ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। অ্যালেন ২০ বল থেকে ৩টি চার ও ৩টি ছক্কায় ৪৫ রান করেন আর ইমাদ ২৭ বল থেকে ৩৯ রান করেন।

লক্ষ্য তাড়ায় ত্রিনবাগো কিছুটা চাপের মধ্যে ছিল। অ্যালেক্স হেলস (৫) ও কলিন মুনরো (৪৪) ফিরে গেলে শঙ্কা বাড়ে। এরপর দ্রুত আউট হন নিকোলাস পুরান (১০), ড্যারেন ব্রাভো (২), কেসি কার্টি (৩৫)। ১১০ রানে ৬ উইকেট হারানো নাইট রাইডার্সের আশা হয়ে ক্রিজে ছিলেন পোলার্ড, যিনি ২৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৩ রান করে দলের পক্ষে লড়াই চালিয়ে যান। ১৯তম ওভারে ২২ রান তুললেও শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে স্প্রিংগার ৮ রানে অ্যান্টিগার জয় নিশ্চিত করেন। অ্যান্টিগার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ওবেদ ম্যাককয়। সাকিব ও কর্নওয়াল একটি করে উইকেট নেন।


রিপোর্টার্স২৪/ঝুম


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪