| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলাকেটে হত্যা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ০৭:৩৫:১৩:পূর্বাহ্ন  |  ১৬০৪০২৭ বার পঠিত
খাগড়াছড়িতে মা-মেয়েকে গলাকেটে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি : 

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২০ আগস্ট) রাতে সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আমেনা বেগম ও তার মেয়ে রায়হানা আক্তার।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল বুধবার রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘মা ও মেয়েকে নিজবাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে এবং কারা জড়িত থাকতে পারে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪