| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে নাবিল পরিবহনের বাসে মাদকের চালান, গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ০৬:১৭:০১:পূর্বাহ্ন  |  ২৬৮৩৫৫৩ বার পঠিত
শেরপুরে নাবিল পরিবহনের বাসে মাদকের চালান, গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি : বগুড়া-ঢাকা মহাসড়কে নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে. মাদক ব্যবসায়ীরা কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এই বাসে স্কুলব্যাগ ও বস্তায় ভরে  মাদকের চালান নিয়ে  যাচ্ছিল। 

বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে মহাসড়কের ছোনকা এলাকার নাবিল পাম্পে একটি বাস যাত্রা বিরতির সময় অভিযান চালানো হয়। এরপর মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার হয় দুই মাদক ব্যবসায়ীকে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা- কুড়িগ্রাম জেলার রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) এবং রিমন হোসেনের ছেলে পলাশ আহমেদ (২৭)। শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ জানিয়েছে, ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নির্দিষ্ট পাম্পে যাত্রা বিরতি দেয়। যাত্রীসেজে মাদক পাচারের গোপন তথ্যে অভিযান চালানো হয়। তল্লাশির সময় দুইজনের সঙ্গে রাখা দুটি নীল স্কুলব্যাগ ও একটি বস্তায় ৮ কেজি গাঁজা পাওয়া যায়। 


রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪