| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীছড়িতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১২:৫২:০৩:অপরাহ্ন  |  ১৬২৯৫২৭ বার পঠিত
লক্ষ্মীছড়িতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি :  খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এসএসসি' পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ।  ২১আগস্ট বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিয়ম চাকমা উপস্থিত থেকে ২৬ জন মাঝে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ভর্তি সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, লক্ষ্মীছড়ি প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফোরকান হাওলাদার উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিয়ম চাকমা বলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ জেলার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে। সমতলের সাথে তালমিলিয়ে পাহাড়ের শিক্ষার্থীরাও এগিয়ে যেতে পাড়ে এটাই আমাদের একমাত্র মূল লক্ষ্য। পরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ভর্তি সহায়তা ও ক্রেস্ট হাতে তুলে দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪