| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে ঘরের ভেতর মা-মেয়েকে জবাই করে হত্যা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১৩:০৭:৩১:অপরাহ্ন  |  ১৬১০৭৭৯ বার পঠিত
খাগড়াছড়িতে ঘরের ভেতর মা-মেয়েকে জবাই করে হত্যা
ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে ঘরের ভেতর মা-মেয়েকে জবাই করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ঘরের ভেতরে মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২১ আগস্ট) গভীর রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতরা হলেন—আমেনা বেগম (১০০) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম ও মেয়ে রাহেনা বেগম ওই বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা ঘরে সাড়া না পেয়ে ভেতরে ঢুকে খাটের ওপর মশারির ভেতরে মা-মেয়ের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয়রা জানান, ঘরের দরজা খোলা ছিল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের জবাই করে হত্যা করে। ধারণা করা হচ্ছে, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত আমেনা বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। দুই ছেলে পাকিস্তান প্রবাসী এবং অন্যরা দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন। নিহত রাহেনা বেগম তার প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে মায়ের সঙ্গে বসবাস করতেন।

একজন প্রতিবেশী জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হয়েছে। এ দ্বন্দ্বের কারণেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

খবর পেয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়ইন এবং রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ইতোমধ্যে সিআইডির একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা





ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪