জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে প্রথম পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ত্রাণ শাখার ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে রেইনকোট ও ছাতা তুলে দেন তিনি।
ইউএনও জানান, সঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়া এবং মাঠপর্যায়ে সরকারি কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সুবিধার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের সচিবদের মধ্যে দুই শতাধিক রেইনকোট ও ছাতা বিতরণ করা হবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা