| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজিবির হাতে ধর্মগড় সীমান্তে আটক চার বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১৮:২৮:৩৩:অপরাহ্ন  |  ১৩৮৩৯১৯ বার পঠিত
বিজিবির হাতে ধর্মগড় সীমান্তে আটক চার বাংলাদেশি
ছবির ক্যাপশন: বিজিবির হাতে আটক চার বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভারতীয় সীমান্তের ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে ভারতের ভূখণ্ডে ঘাস কাটতে গেলে টহলরত বিজিবি তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৩৭৪/১ এর বিপরীতে ভারতের ডাঙ্গীপাড়া এলাকায় প্রায় ২৫০ গজ ভেতরে প্রবেশ করেন হরিপুর উপজেলার মরাধার গ্রামের চার ব্যক্তি। তারা হলেন—ইলিয়াস আলী (৭২), আব্দুর রাজ্জাক (৫৫), কামাল হোসেন (৩৫) ও বাদশা মিয়া (৩২)।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিষয়টি নজরে আসার পর সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করে। খবর পাওয়ার পর বিজিবির নায়েক আজহারুল ইসলামের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

ধর্মগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমিনুর রহমান জানান, অনুমতি ছাড়া ভারতীয় সীমান্তে প্রবেশ করে ঘাস কাটতে যাওয়ার অপরাধে তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে চারজনকে রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪