| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সৌদি প্রবাসীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১৯:২১:৩২:অপরাহ্ন  |  ১৬২৯১৭২ বার পঠিত
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সৌদি প্রবাসীর মৃত্যু
ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সৌদি প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্টে মো.সাইফুল ইসলাম (৩৫) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিল্লাজেরগো বাড়িতে এ ঘটনা ঘটে। চারদিন পর তার  

সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাইফুল একই বাড়ির আলী আকবরের ছেলে।

চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে ৫-৬ বছর  আগে সৌদি আরবে যান তিনি। ২-৩ মাস আগে ছুটিতে দেশে ফেরেন। আগামী ২৫ আগস্ট তার পুনরায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের ঘরে বৈদ্যুতিক তার মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান সাইফুল।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।    

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪