| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামাজিক মাধ্যমে আসক্তরা ভুয়া খবর বিশ্বাস ও শেয়ার করে বেশি, গবেষনা মিশিগান ইউনিভার্সিটির

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭০৭৯৬ বার পঠিত
সামাজিক মাধ্যমে আসক্তরা ভুয়া খবর বিশ্বাস ও শেয়ার করে বেশি, গবেষনা মিশিগান ইউনিভার্সিটির
ছবির ক্যাপশন: সামাজিক মাধ্যমে আসক্তরা ভুয়া খবর বিশ্বাস ও শেয়ার করে বেশি, গবেষনা মিশিগান ইউনিভার্সিটির

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) এক নতুন গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। তারা গবেষণায় পেয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা অনেক বেশি সময় কাটায়, তারা ভুয়া সংবাদে বেশি বিশ্বাস করে এবং সেগুলো ছড়িয়ে দেয়ার প্রবণতাও তাদের মধ্যে বেশি। 

গবেষণায় দেখা গেছে, যারা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত, তারা কোনো সংবাদ সত্য না মিথ্যা তা বিবেচনা না করেই তাতে ক্লিক করা, লাইক দেওয়া, মন্তব্য করা এবং শেয়ার করার প্রবণতায় বেশি ভোগে।

গবেষণায় আরও উঠে এসেছে, যারা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার করে তাদের মধ্যে ভুয়া খবরকে সত্য ভাবার সম্ভাবনা বেশি। এই ধরনের মানুষ সত্য-মিথ্যা বিবেচনা না করেই সংবাদে প্রতিক্রিয়া জানাতে বেশি আগ্রহী এবং ভুয়া সংবাদে ক্লিক করার প্রবণতায়ও এগিয়ে।

যুক্তরাষ্ট্রে এই গবেষণাটি পরিচালনা করেছেন এমএসইউ কলেজ অব কমিউনিকেশন আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সহযোগী অধ্যাপক ডার মেশি ও মারিয়া ডি. মোলিনা। এই গবেষণাটি ১৮ থেকে ২৬ বছর বয়সী ১৮৯ জন অংশগ্রহণকারীর ওপর পরিচালিত হয়। এই অনলাইন পরীক্ষায় ২০টি সামাজিক মাধ্যম স্টাইলে ফরম্যাট করা সংবাদ দেখানো হয়—যার মধ্যে ১০টি ছিল সত্য এবং ১০টি ছিল মিথ্যা।

গবেষকেরা আশা করছেন, এই ফলাফল মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের সহায়তা করবে—বিশেষ করে যারা রোগীদের সামাজিক মাধ্যম ব্যবহার সংক্রান্ত সমস্যায় পরামর্শ দেন।

এ ছাড়া সরকারের নীতিনির্ধারক, সংস্থা ও সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর জন্যও গবেষণাটি গাইডলাইন হিসেবে কাজ করতে পারে।


রিপোর্টার্স ২৪/ এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪