| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চকরিয়া থানা হাজতে যুবকের রহস্যজনক মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ০৯:২৯:৫৮:পূর্বাহ্ন  |  ১৬১৪৬৫৭ বার পঠিত
চকরিয়া থানা হাজতে যুবকের রহস্যজনক মৃত্যু
ছবির ক্যাপশন: (ডানে) মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। (বাঁয়ে) নিহত দুর্জয় চৌধুরী।

কক্সবাজার প্রতিনিধি : 

কক্সবাজারের চকরিয়ায় থানা হেফাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে, পুলিশ বলছে তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২ আগস্ট) ভোরে চকরিয়া থানা হাজতে এ ঘটনা ঘটে।

নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড ভরামুহুরি হিন্দুপাড়া গ্রামের কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জসিম উদ্দিন চৌধুরী জানান, টাকা আত্মসাতের অভিযোগে স্কুল কর্তৃপক্ষ দুর্জয়কে থানায় নিয়ে আসে এবং একটি মামলা দায়ের করে। যেহেতু মামলাটি দুদকের শিডিউলভুক্ত, তাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে হেফাজতে রাখা হয়। পরে শুক্রবার ভোর চারটার দিকে হাজতে আত্মহত্যার ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।

তবে হাজতের ভেতরে তিনি কীভাবে আত্মহত্যা করেছেন-সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

মরদেহের সুরতহাল প্রতিবেদন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। এছাড়া পোস্টমর্টেম রিপোর্টে ঘটনার আসল চিত্র উঠে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা থানায় হেফাজতে যুবকের এই রহস্যজনক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন। 

তাদের অভিযোগ, হাজতে আত্মহত্যার বিষয়টি স্পষ্ট নয় এবং বিষয়টি স্বাধীন তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

তবে পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪