| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে চোর সন্দেহে পিডিবি কর্মীকে পিটিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ০৯:৫১:০৭:পূর্বাহ্ন  |  ১৬০৪৩৩২ বার পঠিত
নোয়াখালীতে চোর সন্দেহে পিডিবি কর্মীকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে চোর সন্দেহে লোকমান হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত মো.লোকমান হোসেন (৩৫) শেরপুরের চকপাড়ার সোনারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মচারি ছিলেন। 

এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ তারেক আজিজ নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে আটক করেছে। তবে পুলিশ বলছে, মারধরের পর আতঙ্কে ওই যুবক মারা গেছে।  

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মী লোকমান ও তার সহকর্মী মোস্তাফিজুর রহমান (২৮) শেরপুর জেলার বাসিন্দা। বৃহস্পতিবার উপজেলার জাহাজমারা ইউনিয়নে তাদের ঠিকাদারের বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার পর বেশ কিছু স্ক্রাব বেঁচে যায়। পরে দুজন স্ক্রাব গুলো উপজেলার চরহিয়া গ্রামের আসাদ নগর ত্রিমোহনীর একটি ভাঙারি দোকানে বিক্রি করেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় তারা তাদের বিক্রি করে আসা মালের ওজন জানতে আবার ভাঙারি দোকানে যান। সেখানে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ তিন ব্যক্তি ঠিকাদারের দুই কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। পরে দুজনকে বেঁধে মারধর করে। একপর্যায়ে লোকমানকে লোহার রেঞ্জ দিয়ে হাতে,পিঠে আঘাত করে।  

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম ‌আজমল হুদা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দুজনকেই বাঁধা অবস্থায় জীবিত। পুলিশ তাৎক্ষণিক দুজনের বাঁধন খুললে লোকমান ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। তখনই তিনি মারা যান। প্রাথমিক ভাবে ধারণা করছি, ভয়ে মবের আতঙ্কে মারা গেছে।

অপর এক প্রশ্নের জবাবে ওসি আরও বলেন, চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়নি। নিহত যুবকের শরীরে আঘাতের কোন চিহৃ নেই। পিঠে ছোট একটি দাগ আছে। আর কোন আঘাত নেই। ভয়ে আতঙ্কে হার্টফেল করতে পারে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।  


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪