জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাকসুদুল হাসান পাহলোয়ান পটল (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। নিহত পটল ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের পাহলোয়ান বাড়ির মৃত সোনা পাহলোয়ানে ছেলে বলে জানা গেছে ।
শুক্রবার (২২আগস্ট) দুপুরে একই ইউনিয়নের বলিয়াদহ আমতলা গ্রামের ফুফাতো ভাই ট্রারজানের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা অন্তত ২-৩ দিন আগে মারা গেছেন নিহত মাকসুদুল হাসান পটন। শুক্রবার সকালে ওই বাড়ির পাশ দিয়ে চলাচলকারী লোকজন দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে পটলের পচাগলা লাশ উদ্ধার করে।
নিহতের মা জানান, তার একমাত্র ছেলে পটল। বিয়ে করেছিল বগুড়া জেলার সোনাতলা উপজেলায়। সেখানেই সে বউয়ের নাম জমাজমি এবং সম্পত্তি করেছিলো।
নিহতের মা সাংবাদিকদের সামনে খোলামেলা কথা বলতে চাইলেও বাঁধা দেন নিহতের ছোট বোন। যা পটল মৃত্যু নিয়ে রহস্যের গন্ধ ছড়াচ্ছে। পটলের মা জানান, সর্বশেষ ১৯ আগস্ট পটলের সাথে তার কথা হয়েছে। তবে নিহত পটলের স্ত্রী ও সন্তানরা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসলামপুর থানায় আসেনি।
ইসলামপুর থানা সুত্রে জানা যায়, উদ্ধারের সময় নিহত পটলের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। গোপনীয়তা রক্ষার স্বার্থে চিরকুটি প্রকাশ করা যাবে না বলে জানায় থানা পুলিশ।
ইসলামপুর থানার ওসি আ.ফ.ম আতিকুর রহমান জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাকসুদুল হাসান পাহলোয়ান (পটল) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে । উদ্ধারের সময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণেই তিনি হয় তো বা আত্মহত্যা করেছেন ।
রিপোর্টার্স২৪/এসএন