| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফল ১০ হাজার তাল গাছের বীজ রোপন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ০৮:৫৮:২৩:পূর্বাহ্ন  |  ২৭৪৪০৮০ বার পঠিত
বাউফল ১০ হাজার তাল গাছের বীজ রোপন

বাউফল প্রতিনিধি : বাউফলের কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া এলাকায় সমাজ সেবক মো.মাছুম বিল্লার সৌজন্যে ১০ হাজার তাল গাছের বীজ রোপন করা হয়েছে। শুক্রবার (২২শে আগস্ট)  সকাল ১০ টায় এ তাল গাছের বীজ রোপন করা হয়। 

ব্যতিক্রমী এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় মো. সোহেল মোল্লা, মো. মিজান মাস্টার  ও মো. নীরব তাল গাছের বীজ রোপন কার্যক্রমের আয়োজনে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার মোহাম্মদ মাসুম বিল্লার পৃষ্ঠপোষকতায় পূর্ব কালাইয়া ৭ নং ওয়াডের বেইলি ব্রীজ থেকে তেতুলিয়া নদীর পাড় ফেরিঘাট নামক স্থানের তিন কিলোমিটার এলাকা জুড়ে এই তাল গাছের বীজ রোপন করা হয়। দোয়া মিলাদের মাধ্যমে এই বীজ রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং দোয়ায় মাসুম বিল্লাহ সহ তাল গাছের বীজ রোপন অনুষ্ঠানে আয়োজিত সকলের জন্য দোয়া করা  হয়। 

সমাজসেবক মোঃ মাসুম বিল্লাহ বলেন বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই ব্যতিক্রমী আয়োজন গত দু'বছর আগে আমরা ১২০০০ গাছ রোপন করেছি বর্তমানে ১০০০০ গাছ রোপনের কার্যক্রম চলছে ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে বাউফলের প্রত্যন্ত অঞ্চলে তাল গাছের বীজ রোপন করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন মোঃআবুল কালাম মাওলানা, বিএনপির নেতা গাজী গিয়াস উদ্দিন, সাজাহান মাতুব্বর, ইউপি সদস্য  মোঃ জালাল মোল্লা,  মোঃ মাহাবুব স্যার, মোঃ মুসা, মোঃমহিবুল্লা প্রমূখ। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪