| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না: সালাহউদ্দিন আহমেদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ০০:২৪:২২:পূর্বাহ্ন  |  ১৬১৭১৯৫ বার পঠিত
নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না: সালাহউদ্দিন আহমেদ
ছবির ক্যাপশন: নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না: সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে, সুতরাং নির্বাচন নিয়ে আর টালবাহানা চলবে না। কেউ কেউ বলছে নির্বাচন এটা না হলে হবে না, ওটা না হলে হবে না—এগুলো ভুলে যান।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে যারা বিভিন্ন শর্ত দিচ্ছেন, এসব বিষয় আলাপ-আলোচনা করে সমাধানের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথকে সহজতর করতে হবে।তিনি বলেন, বিগত ১৬-১৭ বছরে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, মানুষ রক্ত দিয়েছে। আমাদের প্রত্যাশা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে চকরিয়া-পেকুয়ার সাবেক এই সংসদ সদস্য বলেন, নির্বাচনের যে সময়সীমা ঘোষণা হয়েছে, তার আগে আপনারা ঘরে ঘরে গিয়ে বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে সালাম পৌঁছে দেবেন।

স্থানীয় লবণ চাষিদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

পথসভা শেষ করে রাত ৮টার দিকে নিজ এলাকা পেকুয়ার সিকদার পাড়ায় 'মোবারকীয়া মাহফুজুল কোরআন হাফেজখানা ও সাঈদুল উলুম এতিমখানা'র বার্ষিক দস্তবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নেন।

এর আগে, শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে সালাহউদ্দিন আহমেদ তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদসহ তিন দিনের সফরে বিমানযোগে কক্সবাজার আসেন।

শনিবার বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত সম্মেলন ও দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির এই শীর্ষ নেতা।

রিপোর্টার্স২৪/সোহাগ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪