| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পালাক্রমে ধর্ষণ: সহযোগী নারীসহ গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ০২:৩২:২৫:পূর্বাহ্ন  |  ২৭০৪৮৯২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পালাক্রমে ধর্ষণ: সহযোগী নারীসহ গ্রেপ্তার ২
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ে পালাক্রমে ধর্ষণ: সহযোগী নারীসহ গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদরের ভূল্লি এলাকায় এক সন্তানের জননীকে (২০) পালাক্রমে ধর্ষণের অভিযোগে এক নারীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার গভীর রাতে ভূল্লি থানা পুলিশ তাদের আটক করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী নারী ওষুধ কেনার জন্য ভূল্লি বাজারে যান। সেখানে তার শ্বশুরবাড়ির পরিচিত হামিদুর রহমান (৫২) ও জাহিরুল ইসলাম (৪৮)-এর সঙ্গে দেখা হয়। পরে তারা কৌশলে তাকে খোশবাজার এলাকার এক জিনের মসজিদে নিয়ে যায়। সেখান থেকে পরিকল্পনা অনুযায়ী ভুক্তভোগীকে ভূল্লি কলেজের পাশে ইসরাত জাহান (২৩)-এর বাড়িতে নেয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, ইসরাতের সহযোগিতায় হামিদুর ও জাহিরুল ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর তিনি বাড়ি ফিরে পরিবারের কাছে বিষয়টি জানান। এরপর তার স্বামী কর্মস্থল কুমিল্লা থেকে ফিরে এসে শুক্রবার রাতে ভূল্লি থানায় মামলা দায়ের করেন।

ভূল্লি থানার ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, “মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হামিদুর ও ইসরাতকে গ্রেপ্তার করেছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিকেলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জবানবন্দি দেবেন।” পুলিশ জানায়, মামলার অপর আসামি জাহিরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪